নাইজেরিয়ায় বোকো হারামের ৫০ সদস্য নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
নাইজেরিয়ায় সেনা অভিযানে বোকো হারামের ৫০ সদস্য নিহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে এ অভিযান চলে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বিমান ও স্থল হামলায় ওই জঙ্গিরা নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা বার্তা সংস্থা এএফপিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর সেনাবাহিনী সেখানে ঝটিকা আক্রমণ চালানো হয়। এ সময় তাদের দমাতে আকাশ পথেও হামলা করা হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাদের গোপন আস্তানায় টার্গেট করেই ওই হামলা চালায়। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই জঙ্গিরা বোর্নিও রাজ্যের গাজিরাম এলাকায় একটি খোলা বাজারে ব্যবসায়ীর ছদ্মবেশে হামলা চালিয়ে ১৫ জনকে গুলি করে হত্যা করে।