সংবাদ কণিকা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
যক্ষ্মার উত্পত্তি আফ্রিকায় সমপ্রতি এক গবেষণায় জানা গেছে, টিবি রোগের জীবাণু প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞানীরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামের এ জীবাণুতে ওষুধ প্রতিরোধী ৩৯টি জিনও আবিষ্কার করেছেন। আধুনিক যুগেও টিবি রোগটিকে বেশ মারাত্মক রোগ হিসেবে দেখা হয়। চিকিত্সাবিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও প্রতিবছর বিশ্বে প্রায় ১০ থেকে ২০ লাখ মানুষ এ রোগে মারা যায়। এসব মানুষের অধিকাংশই উন্নয়নশীল দেশের জনগণ। —ইয়াহু নিউজ আউটডোর টেলিভিশন ঘরের বাইরে খোলা জায়গায় ব্যবহারের জন্য তাপ ও ধুলারোধী টেলিভিশন তৈরি করছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নির্মাতা সানব্রাইট। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ টেলিভিশনে আর্দ্রতাপ্রতিরোধী যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। টেলিভিশনের ভিতরের যন্ত্রাংশ শীতল রাখতে চারটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এছাড়া ঘরে ব্যবহূত টেলিভিশনের চেয়ে এগুলোর পর্দায় আলোর প্রতিফলন কম হওয়ায় সূর্যের আলোতেও টেলিভিশন দেখতে অসুবিধা হবে না। —রয়টার্স নীল কাচের গ্রহ সমপ্রতি পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে একটি বড় নীল গ্রহ আবিষ্কৃত হয়েছে। গ্রহটি দেখতে অনেকটা নীল রংয়ের মার্বেলের মতো। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন এইচডি১৮৯৭৩৩বি। গ্রহটিতে দিনে তাপমাত্রা থাকে প্রায় ১৭শ’ ডিগ্রি ফারেনহাইট। গবেষণায় জানা গেছে, গ্রহটি খুব দ্রুত কমে যাচ্ছে। এর বায়ুমল প্রতি সেকেন্ডে ২২ কোটি পাউন্ড থেকে ১৩০ কোটি পাউন্ড হারাচ্ছে। — ইয়াহু নিউজ বৃহত্তম আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের গভীরে খোঁজ মিলল একটি আগ্নেয়গিরির। এর নাম দেয়া হয়েছে তামু মাসিফ। হিউস্টন বিশ্ববিদ্যালযরে এক দল গবেষক এটি আবিষ্কার করেন। ফরাসি ভাষায় তামু মানে বৃহত্। জার্নাল নেচার জিওসায়ন্সে এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, জাপানের পূর্ব দিকে প্রায় ১৬শ’ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে বৃহত্তম। —আনন্দ বাজার