বেতাগীর কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত্ নেই

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
বরগুনা বেতাগী উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে আবেদন করা হলেও এসব ক্লিনিকে বিদ্যুতের আলো পৌঁছেনি। এতে চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে রোগীরাও অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও নানামুখী সমস্যা নিয়ে এসব ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটর (সিএইচসিপি)। জানা যায়, বেতাগী উপজেলায় ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করা হয়। এসব ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু উপজেলার তালগাছিয়া, গড়িয়াবুনিয়া, ঝোপখালী, মোকামিয়া, কদমতলা, রানীপুর, সরিষামুরি ও বটতলাসহ ১৬টি ক্লিনিকে এপর্যন্ত বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। তালগাছিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জুলিয়া জাহান বলেন, বিদ্যুত্ না থাকায় বৃদ্ধ ও শিশু রোগীর সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে।