গত শুক্রবার ভোর রাতে ঘাটাইল উপজেলার গান্ধী গ্রামে স্বামীর হাতে স্ত্রী জোসনা বেগম (৩৫) খুন হয়েছে। ঘটনার সাথে জড়িতস্বামী শেরআলী পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে গান্ধী গ্রামের আব্দুল বাছেদের কন্যা জোসনা বেগমের পাশ্ববর্তী কালিয়ান গ্রামের শেরআলীর সাথে বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে তিনটি সন্তান। শেরআলী প্রায় প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।এ কারণে শের আলীর ভাইয়েরা তাকে বাড়িতে থাকতে দেয়নি। পরে শেরআলী ঘর জামাই হিসেবে জোসনার বাবার বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার স্বমী- স্ত্রী রাত্রে ঘুমিয়ে পড়ে। সকালে জোসনার মাতা জোসনাকে ডাকতে গেলে তার লাশ বিছানায় পড়ে থাকতে দেখতে পান। জোসনার শরীরে আঘাতরে চিহ্ন রয়েছে। ্এদিকে ঘটনার পর থেকেই স্বামী শেরআলী পলাতক রয়েছে।পুলিশের ধারণা পাষান্ড স্বামী শেষ রাতে হথ্যা করে পালিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইলে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। থানায় মামলা হয়েছে।
