দ.আফ্রিকা সফরে ডাক পেলেন জেসি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৩
মহিলা ক্লাব কাপ ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে আবার জাতীয় দলে জায়গা ফিরে পেলেন সাথিরা আক্তার জেসি। সেই সঙ্গে লিলি রানী বিশ্বাস ও একেবারেই নতুন মুখ শায়লা শারমীনকে দলে যোগ করে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ভারত সফর করে আসা ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আয়েশা আখতার, সোহেলী আখতার, তাজিয়া আখতার ও শাহনাজ পারভীন। দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের এই সফরে দলের নেতৃত্ব দেবেন সালমা খাতুন। তার ডেপুটি হিসেবে থাকছেন ফারজানা হক। এই সফরে ১২ সেপ্টেম্বর পচেস্ট্রুমে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১৪ ও ১৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে বাকী দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ২০ তারিখ বেনোনিতে, ২২ তারিখ জোহানেসবার্গে ও ২৪ তারিখ সেঞ্চুরিয়নে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ মহিলা দল সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক (সহ-অধিনায়ক), লতা মন্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিম, সুলতানা ইয়েসমিন বৈশাখী, লিলি রানী বিশ্বাস, রিতু মনি, ফাহিমা খাতুন, শায়লা শারমীন, সাথিরা আক্তার জেসি।