সেই ম্যাচে জিম্বাবুয়ের বড় হার!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৪
এই হারারে টেস্টের প্রথম তিন দিন পর্যন্ত রীতিমতো জয়ের স্বপ্ন দেখেছে জিম্বাবুয়ে। অথচ সেই ম্যাচেরই পঞ্চম দিনে এসে পাকিস্তানের বিপক্ষে ২২১ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ল জিম্বাবুয়ে। পঞ্চম দিনে জয়ের জন্য নয় উইকেট হাতে নিয়ে জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ৩৩২ রান। কিন্তু জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই ক্রিজে স্থায়ী ঠিকানা গড়তে পারেননি। সিকান্দার রাজা ছাড়া জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই ২০ রানের গন্ডি পেরোতে পারেনি। অবশ্য এই পঞ্চম দিনে নয়; জিম্বাবুয়ের এই ম্যাচের স্বপ্ন আসলে ‘খুন’ হয়ে গেছে চতুর্থ দিনেই। আর সেই কাজটা একা হাতে করেছেন ইউনুস খান; পাকিস্তানী এই ‘গ্রেট’ একাই জিম্বাবুয়ের হাত থেকে ম্যাচ বের করে আনেন। পাকিস্তানের প্রথম ইনিংসের ২৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩ রানেই তিন উইকেট পতনের পর দলের হাল ধরেন ইউনুস খান। অধিনায়ক মিসবাহ-উল-হক ৫২ এবং আদনান আকমল ৬৪ রানে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে তৃতীয় ডাবল সেঞ্চুরী তুলে নিয়েছেন। ইউনুস ব্যক্তিগত ২০০ রান সংগ্রক করার পর ৪১৯ রানে মিসবাহ যখন তাদের উনিংস ঘোষণা করে। চতুর্থ দিনের শেষ বিকেলে বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমে তিন উইকেটের বিনিময়ে ১৩ রান তুলে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। গতকাল ম্যাচের পঞ্চম দিনে ১২০ রান তুলতেই সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে।