পরিচালক অ্যান্থনি ডিসুজার প্রথম ছবিই ‘ব্লু’-এর রিমেক নির্মাণ হচ্ছে। এমনটাই শোনা যাচ্ছে। ২০০৯ সালে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জায়েদ খান ও লারা দত্ত অভিনীত এই ছবিটি ব্যাপক আলোচিত হলেও বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। পরিচালক বলেন, ‘ছবিটি ব্যর্থ হওয়ার পুরো দোষটাই আমার কাঁধে নিতে চাই। আসলে গল্পটা খুব একটা ভালো ছিল না। কিন্তু এবার যেই গল্প তৈরি করেছি তাতে হয়তোবা ক্রিটিকরা খুশি হবেন।’
