মল্লিকার চোখে সেরা ব্যাচেলর মোদী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
মল্লিকা শেরাওয়াতের টিভি শো ‘মেরে খেয়ালোকি মল্লিকা’ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আর এই অনুষ্ঠানেরই সংবাদ সম্মেলনে মল্লিকার এক মন্তব্যে আলোচনার ঝড় উঠে ভারতজুড়ে। ভারতের বিশিষ্ট রাজনীতিবীদ ও গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে মল্লিকা তার চোখে সেরা ব্যাচেলর হিসেবে দেখেন এবং ভূয়সী প্রশংসাও করেন। আর এই বিষয়টি নিয়েই এখন তুমুল আলোচনার ঝড় উঠেছে ভারতে।