বাচসাস চলচ্চিত্র পুরস্কার উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
আবার শুরু হতে যাচ্ছে বাচসাস চলচ্চিত্র পুরস্কারের বিশাল কর্মযজ্ঞ। এবার একই সঙ্গে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বিশাল পরিমণ্ডলে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ এবারকার এই আয়োজন হবে বর্ণাঢ্য, চোখ ধাঁধানো এবং বৈচিত্র্যে পরিপূর্ণ। আগামী ১০ অক্টোবর বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মিরপুর জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে আয়োজনের নানা দিক নিয়ে বাচসাস সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন বাচসাস চলচ্চিত্র পুরস্কারের জুরি মণ্ডলীর চেয়ারম্যান চিন্ময় মুত্সুদ্দী।