ধানমন্ডিতে গুলি করে ৬০ হাজার টাকা ছিনতাই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২০
রাজধানীর ধানমন্ডি এলাকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে ৬০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় গুলিতে আলাউদ্দিন মারুফ ও আক্তার হোসেন নামে দুই দোকান কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে ১৫ নম্বর বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।