ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র খাদ্য, বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আগামী মাসে তার দেশের সরকার পতনের চেষ্টা করছে।
শনিবার উত্তরাঞ্চলীয় আরাগুয়া রাজ্যে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘সরকার পতনের জন্য হোয়াইট হাউজে যে বৈঠক হয়েছে সে সম্পর্কে আমার কাছে বিস্তারিত তথ্য রয়েছে। বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের নামও আমার কাছে আছে। আমি জানি তারা কী ধরনের ষড়যন্ত্র করেছে।’ তিনি বলেন, তারা ভাবছে অক্টোবরে সরকারের পতন হবে। জনগণের খাদ্য, বিদ্যুত্ ও জ্বালানি নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তারা এ কাজে সফল হবে। -খবর এএফপির।
