আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ন্যাটো বাহিনীর হামলায় নারী ও শিশু মিলিয়ে ৮ বেসামরিক নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ন্যাটো বাহিনীর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্যে তাদের চালানো হামলায় ১০ জঙ্গি মারা পড়েছে। বেসামরিক নাগরিক নিহতের কোনো খবর তারা পায়নি।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র বলেছেন, “আমরা নিশ্চিত করেই বলতে পারি যে, কুনারের ওয়াতাপুরে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে শত্রুপক্ষের ১০ জনকে হত্যা করতে সক্ষম হয়েছি”। কিন্তু কুনারের পুলিশ প্রধান আব্দুল হাবিব সৈয়দ খিল এবং প্রাদেশিক গভর্নর সুজা উল মুলক জালালা বলেছেন, হামলায় বেসামরিক নাগরিক মারা গেছে।
