সংবাদ কণিকা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৮
শব্দের পাঁচগুণ গতির বিমান দ্রুতগতির বিমান নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি তাদের নির্মিত বিমানটি শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে উড়তে সক্ষম হয়েছে। তবে বিমানটির নাম এখনও প্রকাশ করেনি তারা। এ বিমানটি দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় কম সময়ে ভ্রমণ করা যাবে এবং এটি শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে আকাশে উড়তে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা) এবং বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় এ গবেষণাটি পরিচালনা করা হয়।— ইয়াহু নিউজ নিন্দিত চলচ্চিত্র ‘ডায়না’ কঠিনভাবে সমালোচিত হচ্ছে প্রিন্সেস ডায়ানার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ডায়ানা’। সমালোচকদের মতে অলিভার হার্সবিগেল পরিচালিত সিনেমাটি পুরোপুরি ‘ভয়াবহ’। আর সিনেমাটিকে ডায়ানার জীবনের ব্যাপারে ‘অনধিকার চর্চাকারী’ বলে মনে করছেন তারা। সিনেমার দুই প্রযোজক হলেন রবার্ট বার্নস্টাইন এবং ডগলাস রে। কিন্তু সম্প্রতি লন্ডনে প্রিমিয়ার হওয়ার পর ক্রমাগত হতাশাব্যঞ্জক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে ‘ডায়ানা’ সিনেমাকে।— টাইমস অফ ইন্ডিয়া আবারো চন্দ্র অভিযানে নাসা দীর্ঘ ৪০ বছর পর আবারো চাঁদে নভোযান পাঠালো নাসা। সম্প্রতি ভার্জিনিয়া থেকে এটি উেক্ষপণ করা হয়। লুনার অ্যাটমোসফয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার বা এলএডিইই নামের যানটি নতুন করে চাঁদকে চিনতে সাহায্য করবে। নাসার বিজ্ঞানী জন গ্রান্সফেল্ড জানালেন, তাদের ধারণা ছিল, চাঁদের পৃষ্ঠটা বায়ুমণ্ডলহীন। আর এ কারণেই সেখানে আর অভিযান চালানোর পরিকল্পনা ছিল না তাদের। পরে পাওয়া ছবিগুলো থেকে তারা আবিষ্কার করলেন চাঁদ আসলে বৈজ্ঞানিকভাবেই বেশ জীবিত, এটা এখনও বিকশিত হচ্ছে এবং এর বায়ুমণ্ডলও রয়েছে। — এএফপি