ফোকাস

ভিন্ন অভিষেক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩০
জয়া আহসান। কমার্শিয়াল ছবিতে বলা যায় বাংলাদেশের আগে কলকাতাতেই তার অভিষেক হয়েছে। এর আগে ‘গেরিলা’ চলচ্চিত্রে প্রশংসিত হলেও মূল ধারার কমার্শিয়াল চলচ্চিত্র জয়া আহসানের এখনও মুক্তির অপেক্ষায়। ঠিক সেসময়, দর্পণ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চিত্রনায়িকা হিসেবে হাজির হলেন। তবে বাংলাদেশের নয়, কলকাতার নায়িকা হিসেবেই সেখানে তার এই উপস্থিতি। উপরের ছবিটিও যেন সেই কথাই বলে। জয়া আহসানের সাথে রয়েছেন কলকাতার দুই প্রখ্যাত অভিনেতা শ্বাশ্বত চট্টোপাধ্যায় ও প্রসেনজিত্।