কারিনা কাপুর ও ইমরান খান জুটির দ্বিতীয় ছবি ‘গোরি তেরি পেয়ার ম্যায়’ চলচ্চিত্রের শুটিং এরইমধ্যে প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। এই ছবির শুটিং চলাকালীনই কারিনার গর্ভধারণ নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়। পরে জানা যায়, কারিনা কাপুর গর্ভবতী নন, ছবির প্রয়োজনেই তাকে এই গেটআপ নিতে হয়েছিল। এবার এই ছবির পোস্টার প্রকাশ করলেন পরিচালক পুণিত মালহোত্রা। পরিচালক জানান, খুব শীঘ্রই ছবির ট্রেইলরও প্রকাশ করা হবে বিভিন্ন চ্যানেলে। ছবিটি আগামী ২২ নভেম্বর মুক্তি দেওয়ার জন্য যথাযথ প্রস্তুতিও গ্রহণ করেছে নির্মাতা। তাই ইমরান খান ও কারিনা কাপুর এখন পুরোদস্তুর সময় দিচ্ছেন ‘গোরি তেরে পেয়ার ম্যায়’ ছবি সম্পন্ন করার জন্য।
