লাইভে অর্জুন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৫
ভিন্নধর্মী গান পরিবেশনের মাধ্যমে শিল্পী অর্জুন বিশ্বাস ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে অর্জুনের টিভিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে। আজ বাংলাভিশনের সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আরিফ হোসেন। এবং আগামী ১৪ সেপ্টেম্বর জিটিভির সরাসরি অনুষ্ঠান ‘গানোফোন’-এ অংশগ্রহণ করবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম।