শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শেরপুর টাউন কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেএম সারোয়ার জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাছুদ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শাহজামাল সিরাজী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আযাদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতীন।
