আজ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে দেশের ইলেকট্রনিক পণ্যসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন। স্পন্সরশিপ বাবদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে চুক্তি অনুযায়ী ৩০ লাখ টাকা প্রদান করবে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি ও ওয়ালটনের মধ্যে এই ব্যাপারে চুক্তি হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাহী প্রধান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন সুজন, সিসিডিএম ও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লিঃ এর নির্বাহী পরিচালক (পলিসি এন্ড এইচআরএম) এস এম জাহিদ হাসান এবং অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। জালাল ইউনুস বলেন, ‘খেলাধুলার উন্নয়নে ওয়ালটনের অবদান অনস্বীকার্য। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটিকে পেয়ে বিসিবি আনন্দিত।’
