সাভার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সাভার পৌর মিলনায়তনে গত শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকি নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি মোঃ সাইজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ হুমায়ন কবির।
