হুইল চেয়ার পেল ১২ প্রতিবন্ধী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
এপেক্স ক্লাব অব পূণর্ভবা ১২ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে। গতকাল রবিবার এপেক্স ক্লাব অব পূণর্ভবার উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবে ১২ জন শারীরিক প্রতিবন্ধীর নিকট হুইল চেয়ার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। এপ্রেক্স ক্লাব অব পূণর্ভবার প্রেসিডেন্ট জয় প্রকাশ আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।