সরিষাবাড়ীতে গত চার বছরের উন্নয়ন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৬
নির্বাচনী এলাকা ১৪১, জামালপুর-৪, সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর সদর উপজেলার মেস্টা ও তিতপল্লা ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ডাঃ মুরাদ হাসান প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নের প্রতি মনোযোগ দেন। এলাকার উন্নয়নের জন্য শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার প্রদান করেন। তিনি সরিষাবাড়ীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তারাকান্দি—ভুয়াপুর রেলপথে যাতায়াতের সুবিধার্থে জগন্নাথগঞ্জ বাজারের নিকট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট মতিয়র রহমান তালুকদারের নামে একটি রেলওয়ে স্টেশন স্থাপন করেন। সেই ভিত্তিতে বয়ড়া ব্রিজ ও ঝালোপাড়া ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত করেন। সাতপোয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা ও ৫টি ব্রিজের কাজও শেষ করেন। কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় সমগ্র নির্বাচনী এলাকার প্রায় ৪০০ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়। নির্বাচনী এলাকায় পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৬ কিলোমিটার এবং পিডিবির আওতায় প্রায় ২৩ কিলোমিটার বিদ্যুত্ সংযোগ প্রদানের ব্যবস্থা করেন। শিক্ষা ব্যবস্থা ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করেন। এডভোকেট মতিয়র রহমানের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রায় ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করেন। সরিষাবাড়ী হাসপাতালে একটি আধুনিক এম্বুলেন্স, একটি আধুনিক এক্সরে মেশিন এবং একটি ইসিজি মেশিনের ব্যবস্থা করেন। যমুনা নদীর করাল গ্রাস হইতে পিংনা ইউনিয়নকে রক্ষার জন্য নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৯৭ কোটি টাকার ব্যবস্থা করেন।