তরুণ সমাজ সেবক আতিকুর রহমান লুইস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৯
আতিকুর রহমান লুইস একটু ভিন্ন চরিত্রের। লুইস প্রাথমিক শিক্ষা গ্রহন করেন ইসলামপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ইসলামপুর কলেজের পাঠ চুকিয়ে ঢাকায় উচ্চ শিক্ষা শেষে পাড়ি জমান বিদেশে। দীর্ঘ দু’দশক পর দেশে এসে বাবার আদর্শ প্রতিফলিত করার চেষ্টা করছেন। ছুটে বেড়ান প্রতিবেশী, পাড়া মহল্লা উপজেলা, জেলার প্রত্যন্ত অঞ্চলে। নিজেকে আর্ত মানবতা সেবায় নিয়োজিত করার মানসে নদী ভাঙ্গা অসহায় দরিদ্র জনগোষ্ঠির সাহায্যার্থে গড়ে তোলেন আমেনা মমিন ফাউন্ডেশন। অসহায় দ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃক্তি প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে সু শিক্ষায় শিক্ষিত করে তোলাসহ নেশাগ্রস্থ ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই উদ্দেশ্য । এ ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন অনুষ্ঠনে সাহায্যর হাত প্রসারিত করা। ক্রীড়া, সাংস্কৃৃতি অঙ্গনে পৃষ্ঠপোশকতা করা বিপদগামী নেশাগ্রস্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। অসহায় দরিদ্র জনগোষ্ঠির সহায়তার জন্য জামালপুর শহরের অদূরে সম্পুর্ন বেসরকারি উদ্যোগে গড়ে তোলছেন বিশাল আকৃতির অত্যাধুনিক পর্যটন কেন্দ্র ‘ লুইস ভিলেস’ এমনকি ইসলামপুর নির্মাণ করছেন শপিংমল যার নাম আমেনা মমিন ফাউন্ডেশন শপিংমল। দুটি প্রতিষ্ঠানের আয় থেকে ফাউন্ডেশনে দান করা হয়। লুইসের সকলের প্রতি আহবান, আমরা সকলে মিলে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে নিজ এলাকা ও দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি।