গতকাল ছিল চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের ৭৩তম জন্মদিন। দেশের গুণী এই অভিনেতা নিজের জন্মদিনটি কখনও আড়ম্বড়ে পালন করেন না। অবশেষে নির্মাতা এস এ হক অলীক তার জন্মদিন পালন করতেই শুটিং বন্ধ করে কেক নিয়ে এসে এক আনন্দঘন আয়োজন করলেন। সেই শুটিং সেটে তার সাথে ছিলেন সহকর্মী নাসিমা খান, শ্যামল জাকারিয়া, মোহানী মানিকসহ আরও অনেকে। দীর্ঘদিনের সহকর্মী নাসিমা খান বলেন, ‘একসাথে অনেকদিনের পথচলা। তাই হঠাত্ করেই সেটে এসে যখন জানলাম তার জন্মদিন, সত্যিই ভালো লাগল। এত ব্যস্ততার ভেতর একটু নিজের মতো করে সময় করে আড্ডার সুযোগ করে দেওয়ার জন্য ইউনিটকে ধন্যবাদ জানাতেই হয়।’
