‘শুদ্ধ দেশি রোমান্স’ নিয়ে বেজায় খুশি পরিণীতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৭
একই দিনে মুক্তি পায় পরিণীতি চোপড়া ও প্রিয়াঙ্কা চোপড়ার দুইটি ভিন্ন ভিন্ন চলচ্চিত্র। আর নতুন শিল্পী হলেও প্রিয়াঙ্কাকে বহু পেছনে ফেলেছেন পরিণীতি। ‘শুদ্ধ দেশি রোমান্স’ চলচ্চিত্রের এই সফলতায় অনেক খুশি পরিণীতি। তিনি বলেন, ‘যখন আমি গল্পটি পড়ি, তখনই বুঝতে পারি এটি অনেক আনন্দদায়ক একটি গল্প। ‘ইশাকজাদে’-এর পর থেকে ভিন্ন কিছু খুঁজছিলাম, ‘শুদ্ধ দেশি রোমান্স’ মিলে গেল। এর সফলতাটা খুব এনজয় করছি।’