জিটিভির অনুষ্ঠান প্রধান হিসেবে যোগদান করলেন আমিনুল ইসলাম খোকন। এ মাসের প্রথমদিন থেকে অফিস শুরু করেছেন তিনি। আমিনুল ইসলাম খেকন ১৯৯৯ সালে উর্ধ্বতন প্রযোজক হিসেবে একুশে টিভির মাধ্যমে টিভি মিডিয়ায় কর্মজীবন শুরু করেন। এরপর ২০০২ সালে ডিসেম্বরে লন্ডনে একুশে টিভি ওয়ার্েল্ড অপারেশন্স ম্যানেজার হিসেবে কাজ করেন। ২০০৪ সালে চ্যানেল এস-এর অনুষ্ঠান প্রধান হিসেবে কাজ করেন। ২০০৬ সালে আবার একুশে টিভির অনুষ্ঠান ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এরপর মাঝখানে ছোট্ট একটি বিরতির পর আবার জিটিভিতে অনুষ্ঠান প্রধান হিসেবে কাজ শুরু করলেন।
