থাইল্যাণ্ডে বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আহত ১৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০১
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাই এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় নোজহুইল ভেঙ্গে যায়। এতে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ১৪ জন আহত হয়।— খবর এএফপি’র। সোমবার থাই এয়ারলাইন্স সূত্র জানায়, এয়ারবাস ৩৩০-৩০০ ফ্লাইটটি রবিবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে। গুয়াংঝু থেকে আসা এ বিমানটিতে ২৮৭ জন যাত্রী ও ১৪ জন ক্রু সদস্য ছিল।