সংবাদ কণিকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০২
পরিবারের সবাইকে হত্যা মেক্সিকোর জাপো নগরীতে রবিবার একই পরিবারের ৪ জন এবং পারিবারিক এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারিরা। পুলিশ জানায়, মৃতদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং অপর ৩টি শিশু। ঐদিন সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে চিত্কার চেঁচামিচি শুনতে পান এবং একটি ভ্যান গাড়ি বেড়িয়ে যেতে দেখেন। মেক্সিকোয় ২০০৬ সালে কেন্দ্রীয় সরকার বড় ধরনের মাদক বিরোধী অভিযান শুরু করার পর এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।— এএফপি শিক্ষায় প্রথম ত্রিপুরা শিক্ষার হারে ভারতের সব রাজ্যকে ছাড়িয়ে গেছে ত্রিপুরা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে শিক্ষার হার এখন ৯৪ দশমিক ৬৫ শতাংশ। এই অবস্থানে আসায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাকে (৯৩ দশমিক ৯১ শতাংশ) পিছনে ফেলেছে ত্রিপুরা। রবিবার ত্রিপুরার প্রাদেশিক রাজধানী আগরতলায় রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সাফল্যের ঘোষণা দেন। আন্তর্জাতিক শিক্ষা দিবসের এক অনুষ্ঠানে ঘোষণাটি দেয়ার সময় তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে উঠে এসেছে। ২০০১ সালের শুমারিতে ত্রিপুরা ছিল ১২তম স্থানে আর ২০১১ সালে ছিল চতুর্থ স্থানে।— এনডিটিভি ক্যামেরনের লাল ব্রিফকেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার দাপ্তরিক কাজে ব্যবহূত লাল ব্রিফকেস ট্রেনের একটি কামরায় অরক্ষিত অবস্থায় ফেলে গিয়েছিলেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট সোমবার জানিয়েছে, রাশিয়ায় জি টোয়েন্টি সম্মেলন থেকে ফিরে শনিবার শ্যালিকার বিয়েতে যোগ দিতে যান ক্যামেরন। এজন্য লন্ডনের কিংস ক্রস থেকে ট্রেনে চড়েন তিনি। এক পর্যায়ে ট্রেনের একটি টেবিলে চাবিসহ প্রধানমন্ত্রীর লাল ব্রিফকেস ফেলে খাবার সরবরাহের স্থানে যান তিনি। প্রধানমন্ত্রীর ঐ ব্রিফকেসে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি থাকে। —রয়টার্স