ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৬
বিশ্ব বরেণ্য সংগীত সাধক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪১তম মৃত্যুবার্ষিকী গত ৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সকালে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনা সভাও পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমা। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওস্তাদ আলউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সহসভাপতি মেজর অব. জহিরুল হক খান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শায়লা হাই, আর্তি, নাইমা জাহান রি, শান্তা পালসহ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।