বিপুল উত্সাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ বারের আনন্দ ভ্রমন ছিল নৌকা ভ্রমণ। ইউনিটির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথি এবং বন্ধুমহল নিয়ে ভ্রমণের স্থান ছিল বাসাইলের বাসুলিয়া। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভ্রমণে সংগীত শিল্পী ছিলেন চিত্র ও সংগীত শিল্পী খন্দকার হুমায়ুন কবীর এবং বাংলাদেশ রেডিও টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী খন্দকার আব্দুল মোমেনন ও তাদের দল। ঐ দিন সকালে নৌকায় যাত্রা শুরু হওয়ার পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত চলে শিল্পীদের গানের মজমা। গানের মজমার ফাঁকে ফাঁকে চলে নৃত্যানুষ্ঠান শিল্পীদের সঙ্গে গানে সহযোগিতা করেন, ওয়াহিদ ইকবাল, রবিন, সাদ্দাম, টুটুল, ডিএম সুমন প্রমুখ।
