‘আমরা সবাই নৌকায় ভাসি, গানে গানে চড়ুইভাতি’ স্লোগানে মুখোরিত হয়ে গত ৬ সেপ্টেম্বর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো কুমারখালি প্রেসক্লাবের বার্ষিক চড়ুইভাতি। সকাল থেকে চলে দিনের প্রস্তুতি পর্ব। সাত সকালে নৌকায় ওঠার প্রস্তুতি পর্ব সম্পন্নের জন্য জোড় চেষ্টা চালান প্রেসক্লাব নেতৃবৃন্দ। সকাল ৮টা থেকে চড়ুইভাতিতে অংশগ্রহণকারীরা ধীরে ধীরে আসতে শুরু করেন কুমারখালি রেল স্টেশন চত্বরে অবস্থিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার কুমারখালি অফিসে। এখানে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে চা-চক্র। বেলা ১১টায় রেল স্টেশন চত্বর হতে নৌকার উদ্দেশ্যে রওনা। চড়ুইভাতির নৌকা দাড়িয়ে থাকে গড়াই নদীর কুমারখালি শহর রক্ষা বাঁধে। রোদ ঠেকাতে নৌকা সুন্দর করে সাজসজ্জা করে কুমারখালি ঐতিহ্যবাহী রেজা ডেকোরেশনের কর্মীবৃন্দ। এদিকে কুমারখালি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আহমেদ আরজু ভ্যান ভোরে রান্না খাবার নিয়ে রওনা হয় নৌকার উদ্দেশ্যে। একে একে কুমারখালি প্রেসক্লাবের অধিকাংশ সদস্যসহ চড়ুইভাতিতে অংশগ্রহনকারী অতিথিবৃন্দ হাজির হন শহর রক্ষা বাঁধে। বেলা এগারোটা চল্লিশ তখন একে একে সবাই উঠতে থাকে কাঙ্ক্ষিত চড়ুইভাতির নৌকায়। নদীতে নৌকা ছাড়ার পর নেচে গেয়ে ওঠেন অনেকেই। আবার নৌকায় পাটিতে বসে চলে আড্ডা। আড্ডার ফাঁকে ফাঁকে বাদ্যযন্ত্রের তালে তালে একে একে গান গেয়ে ওঠেন ইত্তেফাক সারাদেশ ফোরাম আহবায়ক তুষার রেজা, সদস্য সুমন, কুমারখালি প্রেসক্লাবের নির্বাহী সদস্য রনি রেজোয়ানসহ অন্যরা।
