ইসলামপুরে বৃহস্পতিবার দুপুরে ‘যুক্তির আলেয়া খুঁজি মানুষের মুক্তি’ এ প্রতিবাদ্যক সামনে রেখে ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস)-এর উদ্যোগে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল মাধ্যমিক শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা ‘বিজ্ঞান আর্শিবাদ নয়, অভিশাপ’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ওই দিন প্রতিযোগিতা পক্ষ-বিপক্ষ তিনটি দল মলমগঞ্জ, সিরাজাবাদ, ডিগ্রির চর, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ বিগ্রেডিয়ার খালেদ মোশারফ ও হরিপুর হোসাইনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান বিএসসি, সহ-অধ্যাপক মীর সারোয়ার কবির, রোকসানা ও ইত্তেফাক সংবাদদাতা এম. শফিকুল ইসলাম ফারুক মডারেটর দায়িত্ব পালন করেন।
