নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
কুমিল্লার মনোহরগঞ্জে গত ৩১ আগস্ট নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষার্থীরা। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য কন্ট্রাক্টর এম.এ হাসেম, অধ্যক্ষ ফিরোজ মজুমদার, অ্যাডভোকেট নুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। নবীন বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।