জন্মদিন: ফারিয়া হোসেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৩
এদেশের টেলিভিশনে নারী নাট্যকারদের মাঝে অন্যতম জনপ্রিয় নাট্যকার ফারিয়া হোসেন। দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য টিভি নাটক রচনা করেছেন। ১৯৯৪ সালে ডিসেম্বরে বিটিভি প্যাকেজ নাটক নির্মাণের ঘোষণার পর ৯৫-এর ফেব্রুয়ারিতে ‘অভিমান অনুভবে’ নাটকটির শুটিং শুরু করেন তিনি। আমেরিকাতে চিত্রিত তারই রচিত প্রথম নাটক এদেশের টেলিভিশনে প্রচারিত হয়েছে। দীর্ঘ ১২ বছরের আমেরিকা প্রবাস জীবনে এই নিয়ে তৃতীয়বারের মতো দেশে জন্মদিন পালন করছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর জনপ্রিয় এই নাট্যকারের জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহের জন্মদিন ১৬ সেপ্টেম্বর : মাকসুদ, মার্ক এন্থনি, ডেভিড কপারফিল্ড, বি বি কিং ১৮ সেপ্টেম্বর : শাবানা আজমী ১৯ সেপ্টেম্বর : আব্দুন নূর তুষার, সালমান শাহ, এডাম ওয়েস্ট