অ্যালবাম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৩
হূদয় দিলাম মিডিয়া প্লান্ট বাজারে নিয়ে আসেছে অমি মুহিতে একক অ্যালবাম ‘হূদয় দিলাম’ মোট বারটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘রুপ কুমারী’, ‘হূদয় দিলাম’, ‘স্বপ্ন রানি’, ‘মায়াবী চোখে’, ‘দুটি মন’, ‘ঘুমহীন’, ‘ব্যথার চাদর’, ‘নিয়তি’, ‘আদর করে’, ‘তুমি কার’। গানগুলোর সুর এবং সংগীত পরিচালনা করেছেন অমি মুহিত। গানগুলো লিখেছেন বিজয় কৃষ্ণ পাল, তাহমিনা রুমকি, বালার্ক। অ্যালবামটির স্পন্সর করেছে, এম সিকিউরিটিস লি., নাফিস ফ্যাশন গ্যালারি, মাই ফোন, মিডিয়া পার্টনার মাসুম মাল্টিমিডিয়া ও চ্যানেল সিক্সটিন। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল গ্রাহকরা তাদের কলার টিউন হিসেবে পেতে পারেন। ০০০০০০০০ শুধু তুমি নেই মিডিয়া প্লান্ট বাজারে নিয়ে আসেছে শর্মিষ্ঠা রায়ের একক অ্যালবাম ‘শুধু তুমি নেই’। মোট সাতটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘শুধু তুমি নেই’, ‘ফাগুন এলো না’, ‘সান্ত্বনা’, ‘একাদশী’, ‘ভাবতে দাও’, ‘ভ্রমর এসে’, ‘বউ বউ’। গানগুলোর গীতিকার এবং সুরকার ওস্তাদ প্রয়াত শ্রী পরেশ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন অমি মুহিত। অ্যালবামটির স্পন্সর করেছে, এম সিকিউরিটিস লি., নাফিস ফ্যাশন গ্যালারি, মাই ফোন, মিডিয়া পার্টনার মাসুম মাল্টিমিডিয়া ও চ্যানেল সিক্সটিন। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল গ্রাহকরা তাদের কলার টিউন হিসেবে পেতে পারেন। ০০০০০০০০ একাকী রোদ্দুর সঙ্গীতা বাজারে নিয়ে এসেছে নবাগত শিল্পী রাকিবের একক অ্যালবাম ‘একাকী রোদ্দুর’। মোট ৮টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—‘মেঘের জলে মেঘ ভিজে’, ‘বসন্ত চলে যায়’, ‘কেন দুঃখ পাঠাও’, ‘তুমিহীনা’, ‘বাহিরে নয়’, ‘সূর্যটা উঠে না পূর্বে’, ‘তোমাকেই মন দেওয়া যায়’, ‘একমুঠো সুখ’। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, এসটিএইচ মারফিয়া। কম্পোজিশন করেছেন রাজিব এবং মণি। শিল্পীর সাথে সহযোগীকণ্ঠ দিয়েছেন মৃদুলা, সাধনা, সারা। গানের সাথে বাঁশিতে ছিলেন জালাল, ভায়োলিনে ছিলেন সেলিম, গিটারে সোহেল রাজীব, মিক্সিং করেছেন সাজ্জাদ কবির। নবাগত শিল্পী হিসেবে রাকিবের এই অ্যালবামের গানগুলো অনেক সপ্রতিভ।