ঢাকার স্টার সিনেপ্লেক্সে আগামীকাল একসঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের দুটি ব্যবসাসফল ও আলোচিত ছবি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত জনি ডেপ অভিনীত ‘দ্য লোন রেঞ্জার’ এবং জেমস ফ্রাঙ্কো অভিনীত ‘ওজ দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ ছবি দুটি এরইমধ্যে হলিউড বক্স অফিসে সফলতার প্রমাণ দেখিয়েছে। এই দুটি ছবিই আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্সে প্রচার হবে। গার ভারবিনস্কি পরিচালিত ‘দ্য লোন রেঞ্জার’ ছবিটি গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে আলোচিত এ ছবিতে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। অনেকটা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারোর মতোই অদ্ভুত মেকআপ-গেটআপে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। এবার তার চরিত্রের নাম টন্টো। মুখে সাদা রং, মাথায় বাজপাখি বসানো চেহারা অ্যাডভেঞ্চার ছবিটিকে কমেডির স্বাদ দিয়েছে। অন্যদিকে ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ ছবিতে দেখা যায় ওজ নামক এক জাদুকর উড়ে চলে যায় জাদুর জগত্ ওজ নগরীতে। ১৯৩৯ সালে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ভিক্টর ফ্লেমিং এক জাদুনগরীর গল্প ফেঁদেছিলেন এই ছবিতে।
