‘সকাল বেলার রোদ্দুর’-এ শাকুর মজিদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
আজ সুফি বাউলসম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বাংলাভিশনের সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এর আজকের অতিথি গবেষক শাকুর মজিদ ও কণ্ঠশিল্পী আশিক। এ পর্বটি প্রচার হবে আজ সকাল ১১টা ৫ মিনিটে। অনুষ্ঠানে শাহ আবদুল করিমের গান ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হবে। সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার একই সময়ে প্রচারিত হয় অনুষ্ঠানটি। আরিফ হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু।