বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী মহুয়া লিপির ২য় একক অ্যালবাম ‘বৃষ্টির জল’-এর মোড়ক উন্মোচিত হয় সম্প্রতি। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট গীতিকার শহিদুল্লাহ ফরায়জী ও সংগীত পরিচালক মান্নান
মোহাম্মদ। অ্যালবামটিতে মোট ১১টি গান রয়েছে। গানের কথাগুলো লিখেছেন বিশিষ্ট গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, রেজা শানু ও ড. আলমগীর হোসেন।
