কলকাতার অনীক নাট্যদল বিগত কয়েক বছর যাবত আয়োজন করছে ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’। বাংলাদেশেও দ্বিতীয়বারের মতো গঙ্গা-যমুনা নাট্যোত্সব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গা-যমুনা নাট্যোত্সব পর্ষদ বাংলাদেশের উদ্যোগে গতকাল থেকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে এ নাট্যোত্সব অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
