দই খাবেন ভেবে চিন্তে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
ইয়োগার্ট বা দই অনেকের ফেবারিট একটি আইটেম। শুধু বাড়িতে তৈরি বা মিষ্টি দোকানের ইয়োগার্ট নয়, আজকাল বিদেশি অনেক কোম্পানির কৌটাজাত বা কাপে বাজারজাতকৃত ইয়োগার্ট বাংলাদেশে আসছে। এসব ইয়োগার্ট স্বাস্থ্যসম্মত কিনা তা দেখার কেউ নেই। তবে ইয়োগার্ট খেয়ে যুক্তরাষ্ট্রে অন্তত ৮৯ জন অসুস্থ হওয়ার খবর পেয়েছে মার্কিন ফুড এন্ড ড্রাগ প্রশাসন কর্তৃপক্ষ (এফডিএ)। এফডিএ’র মুখপাত্র টামারা ওয়ার্ড দ্য টাইমস নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে উল্লেখ করেন একটি কোম্পানির ইয়োগার্ট আহারের পর অনেকের পেটে ব্যথা, বমির ঘটনা ঘটেছে। অবশ্য ইতিমধ্যে উক্ত কোম্পানিটি তাদের সরবরাহকৃত ৩৫ ধরনের ইয়োগার্ট নষ্ট করে দেয়ার ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যেই তাদের ইয়োগার্টের ৯৫ ভাগই ধ্বংস করা হয়েছে। আমরা আগেই উল্লেখ করেছি বিদেশি অনেক কোম্পানির ইয়োগার্ট এখন বাংলাদেশে পাওয়া যায়। এসবের মান যথাযথভাবে পরীক্ষা জরুরি। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ