মাদকদ্রব্যসহ গ্রেফতার ৭

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় সাতসুর নামের একটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থেকে মাদকদ্রব্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সঙ্গীত পরিচালক নূর আলম ওরফে তপু, তপুর স্ত্রী নৃত্যশিল্পী রুনা খান, শেখ কামাল, আমিনুর রহমান, মো. ফারুক, মো. খোরশেদ আলম ও আহাদ। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ, ৫৮০ ক্যান বিয়ার ও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গুলশান সার্কেলের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বলেন, ৫৫, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ভবনের তৃতীয় তলায় সাতসুর সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে মাদকের ব্যবসা চালাতো। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করার পর মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়।