মূলপর্বে যুক্তরাষ্ট্র-কোস্টারিকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
কনক্যাকাফ অঞ্চল থেকে ২০১৪ সালের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র ও কোস্টারিকা। মঙ্গলবারের ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে মেক্সিকোকে পরাজিত করেছে। অপরদিকে জ্যামাইকার সাথে ১-১ গোলে ড্র করে কোস্টারিকা। আট ম্যাচে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ১৬। আর দ্বিতীয় স্থানে থাকা কোস্টারিকার পয়েন্ট ১৫। একই দিনের অপর ম্যাচে পানামার সাথে ২-২ গোলে ড্র করায় বাছাইপর্বেই হডুরাসের বিদায় এখনও নিশ্চিত হয়নি। এই অঞ্চলের তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ খেলে ফেলতে পারে তারা। সুযোগ আছে পানামারও। এখন তারা চতুর্থ অবস্থানে অবস্থান করছে। এই অবস্থান ধরে রাখতে পারলে এই প্লে অফে তাদের নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে। আর মেক্সিকো ও জ্যামাইকার বিদায় প্রায় নিশ্চিত।