স্বাচ্ছন্দে এগোচ্ছে পাকিস্তান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
আবারও ইউনুস খানের কাঁধের উপর ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা প্রথম টেস্টের সিংহভাগ সময়ের কর্তৃত্ব নিজেদের হাতে রাখলেও ইউনুস খান একাই জিম্বাবুয়ের হাত থেকে ম্যাচ বের করে বড় জয় এনে দেন পাকিস্তানকে। দ্বিতীয় টেস্টে পিচ নিয়ে সংসয় ছিল আগে থেকেই। তাই টসে জিতে দলে ফেরা স্বাগতিক অধিনায়ক পঞ্চম দিন ব্যাট করার ঝুঁকিটা এড়াতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে হ্যামিল্টন মাসাকাদজার ৭৫ এবং অধিনায়ক টেইলরের ৫২ রানের উপর ভর করে ২৯৪ রান সংগ্রহ করে। অবশ্য জিম্বাবুয়ের প্রায় সবাই রান পেয়েছেন। দুই অংকের নিচে সাজঘরে ফিরেছেন মাত্র দুজন। প্রথম টেস্টে ১১ উইকেট শিকারী আজমল দ্বিতীয় টেস্টে খুব একটা সুবিধা করতে না পারলেও জুনায়েদ খান ৪টি এবং আব্দুর রেহমান ৩টি উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান খুর্রাম মঞ্জুর ৫১ রান সংগ্রহ করেন। ৯৬ রানের মাথায় সফরকারীরা তিন উইকেট হারালেও প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান ইউনিস খানের দারুণ ব্যাটিংয়ের সুবাদে বড়ো সংগ্রহের পথে এগিয়ে চলেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ইউনুস খান ৫২ এবং অধিনায়ক মিসবাহ-উল-হক ২৭ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৬৩ রান।