বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

রাঙ্গামাটি জেলা পর্যায়ের ম্যাচ শুরু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রাঙ্গামাটি জেলা পর্যায়ের ম্যাচ গতকাল শুরু হয়েছে। গতকাল রাঙ্গামাটি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা। উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলার চংড়াছড়ি আবাসিক বিদ্যালয় ২-১ বরকল উপজেলার দেওয়ানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে বালিকা দলের খেলায় বরকল বিলছড়া সরকারি প্রাথমিক-১-০ গোলে কাপ্তাই চংড়াছড়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফ উদ্দিন আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদসহ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার চ্যাম্পিয়ন বালক ও বালিকা মোট ২০টি দল অংশ গ্রহণ করছে।