এ দেশের একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল দীর্ঘদিন পর কোনো টিভি লাইভে অংশ নিচ্ছেন। এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’-এ । তার গাওয়া জনপ্রিয় গানগুলোর অধিকাংশই এই সরাসরি সম্প্রচারিতব্য অনুষ্ঠানে তিনি গেয়ে শোনাবেন। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। এসডি রুবেল বলেন, ‘দীর্ঘদিন ধরে সংগীতের সাথে বসবাস করছি। আমার গানের সংখ্যাও কম না। গান গাইতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আজীবন গানের সাথে থাকতে চাই। এ অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি অন্যান্য গানও করব। পাশাপাশি কথা বলব গানের বিভিন্ন বিষয় নিয়ে।’
