অপরাধ অনুসন্ধানে আজরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
আজরা মাহমুদকে দর্শক এতদিন র্যাম্প মডেল অথবা ফ্যাশন এবং গ্ল্যামার শোয়ের উপস্থাপক হিসেবেই দেখে আসছে। পাশাপাশি নাটকেও কাজ করেছেন তিনি। এবার একেবারেই ভিন্ন রকম একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতে দেখো যাবে তাকে। অনুষ্ঠানের নাম ‘ক্রাইম ফাইল’। অনুষ্ঠানের তিনি আমাদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার অনুসন্ধানে নামবেন। ‘ক্রাইম ফাইল’ অনুষ্ঠানটি আজ থেকে প্রতি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।