লিওনেল মেসির শেষ সীমা বোধহয় আকাশ। যখন মনে হয় মেসি বোধ হয় তার সেরা মৌসুমটি খেলে ফেলেছেন তো পরেরটিই যেন আগেরটিকে ছাড়িয়ে যাওয়ার। ভাঙ্গার জন্য যখন কোনো রেকর্ডই আর অবশিষ্ট না থাকে, তখনো দেখা যায় আর্জেন্টাইনটি নতুন করে আরেকটি রেকর্ড ভেঙেছেন। ফলে চলতি মৌসুমেই মাত্র ২৬ বছর বয়সে লা লিগায় সর্বাধিক গোলের মালিক বনে যাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে তার সামনে।
কয়েক মৌসুম আগেও ধরে নেয়া হতো- কিংবদন্তী জারার সর্বাধিক গোলের রেকর্ড ভাঙতে পারবেন না মেসি। অ্যাথলেটিক ডি বিলবাওয়ের হয়ে জারা লা লিগায় টানা ১৫ বছরে ২৫১ গোল নিয়ে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এই স্প্যানিয়ার্ড ১৯৫৬ সালে প্রিমিয়ার ডিভিশনের শেষ ম্যাচটি খেলেন। তারপর তার এই রেকর্ড ছুঁতে পারেননি কেউ; কিন্তু ছয় মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতা হওয়া বার্সেলোনার এই তারকা আর ৩২টি গোল করলেই হবেন সর্বকালের সেরা ফুটবলার।
এই ৩২টি গোল করার লক্ষ্য মেসির জন্য কোন ব্যাপারই না। আগের মৌসুমগুলোতেই তিনি মূলত পিচিচি পুরস্কার পাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন। তাছাড়া লেভান্তে, মালাগা এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের তিন ম্যাচে ইতোমধ্যে মেসি পাঁচ গোল করেছেন। সব মিলিয়ে গত দুই বছরে তার গোল সংখ্যা দাঁড়াল এখন ৯৫।
লা লিগার সর্বোচ্চ গোলের তালিকায় মেসি এখন আছেন ষষ্ঠ অবস্থানে। সিজার চার গোল, ডি স্টেফানো আট গোল, রাউল গনজালেস নয় গোল এবং হুগো সানচেজ (২৩৪ গোল নিয়ে) ১৫ গোলে তরুণ এই আর্জেন্টাইনের চাইতে এগিয়ে আছেন। মার্কাডটকম
