হেরাথ প্রথমবারের মতো সেরা লংকান ক্রিকেটার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
বর্ষসেরা ক্রিকেটার: রঙ্গনা হেরাথ বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান: কুমারা সাঙ্গাকারা বর্ষসেরা টেস্ট বোলার: রঙ্গনা হেরাথ বর্ষসেরা ওডিআই ব্যাটসম্যান: তিলকরত্নে দিলশান বর্ষসেরা ওডিআই বোলার: লাসিথ মালিঙ্গা বর্ষসেরা ওডিআই অলরাউন্ডার: অ্যাঞ্জেলো ম্যাথুস বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: দিনেশ চান্দিমাস্পোর্টস ডেস্ক শ্রীলংকার বাহাতি স্পিনার রঙ্গনা হেরাথ প্রথমবারের মতো সেদেশের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন। বর্তমানে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা হেরাথ সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারাকে পরাস্ত করে ২০১২-১৩ মৌসুমের জন্য এ সম্মান পান। এর বাইরে অবশ্য লংকান ক্রিকেটের বর্ষসেরা অন্য খেতাবগুলোর মধ্যে হেরাথ ও সাঙ্গাকারারই ছিল জয়জয়কার। কেননা হেরাথ সেরা টেস্ট বোলার এবং সাঙ্গাকারা বছরের সেরা টেস্ট ব্যাটসম্যান এবং টানা চতুর্থবারের মতো ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ পুরস্কারটি জেতেন। হেরাথ এই মৌসুমটিতে ২২.১৩ গড়ে মোট ৪৬ উইকেট পান। এ বছরের মার্চে বাংলাদেশ সিরিজের সময় তিনি ২০০ টেস্ট উইকেট দখলের কৃতিত্বে মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসের পর তৃতীয় শ্রীলংকান হওয়ার গৌরবও অর্জন করেন। গেল বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া সাঙ্গাকারা ২০১৩ সালে কেবল দুটি টেস্ট খেলেই ৪৪১ রান করেন। এর মধ্যে আছে তিনটি শতক। এদিকে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার জন্য কৌশল সিলভাকে দেয়া হয় প্রিমিয়ার লিগ সেরা ব্যাটসম্যানের পুরস্কার। বেশি উইকেট পাওয়ার জন্য মালিন্দা পুষ্পকুমারা পান প্রথম শ্রেণীর বোলিং পুরস্কারটি।