অভিনেতা আনোয়ার হোসেনের শয্যাপাশে প্রধানমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
বাংলা চলচ্চিতের জীবন্ত কিংবদন্তী, বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। তিনি তার চিকিত্সার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী এ সময় আনোয়ার হোসেনের আত্মীয়দের কাছে তার চিকিত্সার জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন ৫ শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে নবাব সিরাজউদ্দৌলা-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বাংলা ‘মুকুটহীন সম্রাটে’ পরিণত হন।