ম্যাচের নিয়ন্ত্রন জিম্বাবুয়ের হাতে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
দ্বিতীয় নতুন বলে পেসার ব্রায়ান ভিটোরির দুর্দান্ত বোলিংয়ে হারারেতে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রন এখন স্বাগতিক জিম্বাবুয়ের হাতে। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩০ রানে বেঁধে ফেলার পর তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে এক উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯৬ রান। অর্থাত্, নয় উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে ১৪৮ রানে। দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়েকে ২৯০ রানে অলআউট করে দেয়ার পর ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা মোটেই আশাব্যঞ্জক ছিল না। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান এবং মিসবাহ-উল-হকের ব্যাটে চড়ে ম্যাচে ফেরে পাকিস্তান। আগের দিনের তিন উইকেটে ১৬৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানকে এদিন প্রথম আঘাতটা হানেন ভেটোরিই। ব্যক্তিগত ৩৩ রানে পাকিস্তান অধিনায়ক ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন ইউনুস। তবে তিনাশে পানিয়াঙ্গারার বলে ৭৭ রানে ফিরে যান তিনিও। এরপর ভেটোরি দ্রূতই আরো তিনটি তুলে নিলে পাকিস্তান অল আউট হয়ে যায় ২৩০ রানে। আর তাদের শেষ ছয়টি উইকেটের পতন ঘটে মাত্র ২০ রানে। ৬৪ রানের অগ্রগামীতা নিয়ে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারালেও টিনো মায়োয়ো এবং হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে বিপদ সামলে নেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মায়ায়ো ৫২ এবং মাসাকাদজা ৩০ রানে ব্যাট করছিলেন।