সুপ্রিম কোর্ট বার সমিতির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া, হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নাঈমা হায়দার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এমপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। আলোচনা পর্ব শেষে সমিতির নতুন সদস্যদের হাতে সনদ তুলে দেয়া হয়।